ছাত্র ইউনিয়নের সম্মেলনে হা ম লা, আ হ ত ২০
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ছাত্র ইউনিয়নের সম্মেলনে হা ম লা, আ হ ত ২০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ০১:২৮:৪৮ পূর্বাহ্ন

ছাত্র ইউনিয়নের সম্মেলনে হা ম লা, আ হ ত ২০

ছবি সংগৃহীত


জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্র ইউনিয়নের সম্মেলনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে ডেইলি স্টারের সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার পোগলদিঘা ডিগ্রি কলেজের অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- ডেইলি স্টারের জামালপুর প্রতিনিধি শহিদুল ইসলাম, বাংলাদেশ যুব ইউনিয়নের জামালপুর জেলা শাখার সভাপতি মাহবুব জামান ও সরিষাবাড়ী উপজেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক শাহরিয়ার সৈকতসহ ২০ জন নেতাকর্মী। তাদের মধ্যে সাংবাদিক শহিদুল ইসলামকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার (সাংবাদিক) মোটরসাইকেলটি নিয়ে যায় দুর্বৃত্তরা।  

ছাত্র ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার পোগলদিঘা ডিগ্রি কলেজের অডিটরিয়ামে ছাত্র ইউনিয়নের সম্মেলন আয়োজন করা হয়। সন্ধ্যায় ওই অডিটরিয়ামে অধিবেশন চলাকালীন একদল দুর্বৃত্ত লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অধিবেশনটি ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর হামলাকারীরা ছাত্র ইউনিয়নের যাকে-যেখানে পান মারধর করে। এতে সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হন।  

ডেইলি স্টারের জামালপুর প্রতিনিধি শহিদুল ইসলাম বলেন, ছাত্র ইউনিয়নের অধিবেশনের সংবাদ কাভার করার জন্যে দাওয়াত করে। সংবাদ সংগ্রহের জন্যে আমি ওই কলেজের অডিটরিয়ামে যাচ্ছিলাম। এ সময় রাস্তা লোকজনকে ছোটাছুটি করতে দেখি। কোনো কিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা আমাকেও মারধর করতে শুরু করে। আমি সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরও লাঠি দিয়ে আমার মাথায় ও সারা শরীরে আঘাত করে। পরে আমার মোটরসাইকেলটি তারা ছিনিয়ে নিয়ে যান।

জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রেদোয়ান খন্দকার মাহিন বলেন, স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর অনেক ছাত্র-ছাত্রী ছাত্র ইউনিয়নের দিকে ঝুঁকেছে। এই অংশ হিসেবে উপজেলা ছাত্র ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জমায়েত দেখে এটিকে ছাত্রলীগের অনুষ্ঠান মনে করে একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া বলেন, ওই সম্মেলনের বিষয়টি আমাদের অবগত করা হয়নি। তারা সেখানে গোপনে অনুষ্ঠানটির আয়োজন করেছিল। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এই বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর