বাবাকে কুপিয়ে হ ত্যা র ঘটনায় ছেলে গ্রে প্তা র
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

বাবাকে কুপিয়ে হ ত্যা র ঘটনায় ছেলে গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৪ ১১:১৬:৫১ পূর্বাহ্ন

বাবাকে কুপিয়ে হ ত্যা র ঘটনায় ছেলে গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


নীলফামারীর ডোমারে খড়ের পালা দেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল রবিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৩-এর এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) ওমর ফারুক।

জানা যায়, শনিবার গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের উত্তর ডাঙ্গাপাড়ার রবিউল ইসলাম সাবুলের ছেলে।

র‍্যাব জানায়, গত ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে আসামি আবু বক্কর সিদ্দিকের সঙ্গে তার বাবা রবিউলের খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে ঘর হতে ধারালো ছোরা এনে তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে চিকিৎসার জন্য তার স্ত্রী ও প্রতিবেশীরা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে রবিউলের স্ত্রী মোছা. মরিয়ম বেগম বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা করেন।

এ বিষয়ে এএসপি ওমর ফারুক বলেন, র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুরের অভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী থেকে ১৬ নভেম্বর রাতে আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর