মামার কোদা*লের আ ঘা তে ভাগিনার মৃ ত্যু
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

মামার কোদা*লের আ ঘা তে ভাগিনার মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৪ ০৪:৩২:১৮ পূর্বাহ্ন

মামার কোদা*লের আ ঘা তে ভাগিনার মৃ ত্যু

ছবি: সংগৃহীত


লালমনিরহাটের হাতীবান্ধায় মামার কোদালের আঘাতে আহত ভাগিনা হাফিজুর রহমানের (৪০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ছয়জন আহত হন। মৃত হাফিজার রহমান ওই গ্রামের মৃত আপতার উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রামের  আহাদুলের সঙ্গে তারই আপন ভাগিনা হাফিজার রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার তারই জেরে প্রথমে কথা কাটাকাটি পরে সংঘর্ষে রূপ নেয়। এতে মামা আহাদুলের কোদালের আঘাতে ভাগিনা হাফিজুরসহ উভয় পক্ষে ছয়জন আহত হন। পরে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভাগিনা হাফিজুর রহমানসহ তার পক্ষের আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে  ভাগিনা হাফিজুর রহমানের মৃত্যু হয়।

ভাগিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মামার পক্ষে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি থাকা শহিদুল ইসলাম (৩৮) ও শৌখিন ইসলাম (১৮) নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে নিহতের স্বজনরা।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, হাফিজার রহমানকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর