প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে মা র ধ র
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে মা র ধ র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ১০:২৮:০৬ পূর্বাহ্ন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে মা র ধ র

ছবি : সংগৃহীত


বখাটে যুবকের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলের ক্যাম্পাসে ঢুকে দেশিয় ধারালো অস্ত্র দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে বখাটে যুবকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

বখাটে যুবক উপজেলার বিবিচিনি ইউনিয়নের গাবুয়া গ্রামের হক মিয়া সিকদারের ছেলে হাসান সিকদার (২৩)।

তাৎক্ষনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বেতাগী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ততক্ষণে বখাটে যুবক পালিয়ে যায়। পরে বখাটে যুবক হাসান সিকদারকে আটক করে পুলিশ।

স্কুলের সহপাঠীরা জানায়, অনেকদিন যাবত থেকেই বখাটে যুবক হাসান সিকদার ছাত্রীটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। মেয়ে রাজি না হওয়ায় প্রায়ই উত্তাক্ত করতো। পরবর্তীতে মেয়েটির পরিবারকে জানালে ছেলেটির পরিবারকে ডেকে স্কুলে সালিসি বৈঠক হয়। সেখানে মেয়েটিকে আর ডিস্টার্ব করবে না মর্মে স্টেটমেন্ট দিয়ে ছেলে এবং ছেলেটির পরিবার চলে যায়। সালিশি বৈঠকের এক সপ্তাহ পরে পূর্বের রেশ ধরে আজ স্কুলে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে মেয়েটিকে কুপিয়ে যখম করে পালিয়ে যায়। আজ থেকে আমরা স্কুলে আসতে আতঙ্ক বিরাজ করছি। এবং প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি জানাচ্ছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সঙ্গে জড়িত বখাটে উপজেলার বিবিচিনি ইউনিয়নের গাবুয়া গ্রামের হক মিয়া সিকদারের ছেলে হাসান সিকদার (২৩) বখাটে যুবক একটি ধারালো দেশিয় অস্ত্র (রামদা) নিয়ে স্কুলের ক্যাম্পাসে ঢুকে অষ্টম শ্রেণির (রোল নং ০৫) মেধাবী শিক্ষার্থী পুটিয়াখালী এলাকার খোকন সিকদারের মেয়ে মোসা. তিশা (১৪) কে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে হাতের একটি রগ কেটে যায়। ঘটনার সময় শিক্ষার্থীরা ডাক চিৎকার করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে মূল অভিযুক্ত হাসান সিকদার পালিয়ে যায়।

তারা আরও জানান, ভুক্তভোগী ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য বেতাগী হাসপাতালে পাঠালেও কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরামুল হক বলেন, এ বিষয়ে আরও পরে তথ্য জানানো হবে।

এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম বলেন, এবিষয়ে আমি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ঘটনার মূল হোতা হাসান সিকদাকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর