নিখোঁজ শিশুর লা শ মিলল পুকুরে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

নিখোঁজ শিশুর লা শ মিলল পুকুরে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ১১:১১:১৬ পূর্বাহ্ন

নিখোঁজ শিশুর লা শ মিলল পুকুরে

ছবি : সংগৃহীত


বগুড়ায় নিখোঁজের পরদিন আরবী আক্তার (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে সদর উপজেলার গোকুল সরকারপাড়া গ্রামের পুকুর থেকে লাশ উদ্ধার করেন স্বজনরা। একই গ্রামের হোটেল শ্রমিক কাজল ইসলামের মেয়ে আরবী আক্তার। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।

স্বজন ও পুলিশ জানায়, আরবীর মৃগীরোগ ছিল। চিকিৎসা করিয়েও সে সুস্থ হয়নি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিখোঁজ হয় আরবী। এর পর ফেসবুকে ছবি দিয়ে সন্ধান চান স্বজন ও প্রতিবেশীরা। বিকেলের দিকে কয়েকটি নম্বর থেকে কাজলের কাছে কল করে মুক্তিপণ চাওয়া হয়। পরে বিষয়টি তিনি পুলিশকে জানান এবং নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ফোন নম্বরগুলোর অবস্থান শনাক্ত করে পুলিশ ধারণা করে, প্রতারক চক্র টাকা হাতানোর জন্য ফোন করেছে। এর মধ্যে আজ ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় শিশুর দাদা হাফিজার রহমান পুকুরে লাশ ভাসতে দেখে এগিয়ে যান। পরে দেখেন, তাঁরই নাতনি ভাসছে।

কাজল ইসলাম ও সাথী আক্তার দম্পতির তিন ছেলেমেয়ের মধ্যে আরবী ছিল ছোট। তাদের ১৭ বছরের বড় মেয়ে শিলা আক্তার মানসিক ও শারীরিক প্রতিবন্ধী। দ্বিতীয় সন্তান শাকিব হাসান (১৩) মাদ্রাসায় পড়ে। মেয়েকে হারিয়ে কান্না থামছে না সাথী আক্তারের।

সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন বলেন, শিশুটি মৃগীরোগ ছিল। ধারণা করা হচ্ছে, খেলাধুলার সময় সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাবার কাছে প্রতারক চক্র মুক্তিপণ চেয়েছিল। তারা পেশাদার অপহরণকারী নয়। তবুও বিষয়টি তদন্ত করছে পুলিশ।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর