চো*র সন্দেহে যুবককে খুঁটির সঙ্গে বেঁ*ধে নি র্যা ত ন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

চো*র সন্দেহে যুবককে খুঁটির সঙ্গে বেঁ*ধে নি র্যা ত ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০৫:০৯:৫৩ পূর্বাহ্ন

চো*র সন্দেহে যুবককে খুঁটির সঙ্গে বেঁ*ধে নি র্যা ত ন

ছবি: সংগৃহীত


গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চুরির অপবাদে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) শ্রীপুর পৌরসভার ভাংনাহাটির কাইচ্চাগড় এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নির্যাতনের শিকার যুবকের নাম মিন্টু মিয়া (২৫)। তিনি শ্রীপুর পৌর এলাকা বহেরারচালা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

নির্যাতনের ভিডিওটি তাৎক্ষণিকভাবে থানা পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে জড়িত একজনকে আটক করা হয়। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

ভিডিওতে দেখা যায়, হলুদ শার্ট ও লুঙ্গি পরা এক যুবককে ঘরের বারান্দার সিমেন্টের খুঁটির সঙ্গে পিঠমোড়া করে বেঁধে রাখা হয়েছে। সাদা টি-শার্ট ও নীল জিন্সের প্যান্ট পরা আরেক যুবক তার দুই পা টেনে নির্যাতন চালাচ্ছেন। একপর্যায়ে ছেলেটির পায়ের ওপর ওঠে লাফালাফি করতেও দেখা গেছে। এসময় ‘ও মা, মাগো’ বলে চিৎকার করলে মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেন নির্যাতনকারীরা। এদের মধ্য থেকে কয়েকজন নির্যাতনকারীদের মারধর করতে নিষেধ করলেও তারা শোনেননি। পরে ছেলেটির বাঁধন আরও শক্ত করে চুরির স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চালানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর