‘বিগত সরকার রেলে উন্নয়নের নামে কোটি কোটি টাকা অ প চ য় করেছে’
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

‘বিগত সরকার রেলে উন্নয়নের নামে কোটি কোটি টাকা অ প চ য় করেছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০৫:৩২:২৭ পূর্বাহ্ন

 ‘বিগত সরকার রেলে উন্নয়নের নামে কোটি কোটি টাকা অ প চ য় করেছে’

ছবি: সংগৃহীত


অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাইজুল কবির খান বলেছেন, বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। বিনা প্রয়োজনে রেললাইন স্থাপন করেছে, আর প্রয়োজনীয় রুটে রেল সেবার মান বিঘ্নিত হয়েছে। শুধু ট্রেন নয়, সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ-সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১২টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেল উপদেষ্টা বলেন, প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে রেলস্টেশন তৈরি করা হয়েছে। ১০ হাজার কোটি টাকা ব্যায়ে কর্ণফুলী টানেল নির্মাণ করা হয়েছিল। অথচ এখন সেখানে কোনো যানবাহন চলাচল করে না। তাই যাত্রী সেবার মান বৃদ্ধি করতে আগামীতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে।

এ সময়  উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুইয়া, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুন, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) প্রধান নির্বাহী সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর