বিয়ের ৯ দিন পর টাকা-গয়না নিয়ে উধাও নববধূ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

বিয়ের ৯ দিন পর টাকা-গয়না নিয়ে উধাও নববধূ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ১১:১৫:২৬ পূর্বাহ্ন

বিয়ের ৯ দিন পর টাকা-গয়না নিয়ে উধাও নববধূ

ছবি : সংগৃহীত


চট্টগ্রামের আনোয়ারার বারখাইনে বিয়ের ৯ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে গিয়ে নিরুদ্দেশ হয়েছেন মোছাম্মৎ মেহেরুন্নেছা (২৫) নামের এক নববধূ। বিয়ের ৯ দিনের মাথায় রবিবার (১০ নভেম্বর) বাবার বাড়ি যান নববধূর।

গত ১৮ দিন নববধূকে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্নস্থানে খুঁজে না পেয়ে অবশেষে থানা পুলিশের কাছে সহযোগিতা চেয়ে অভিযোগ করেছেন বর সানজিদুল ইসলাম ইমন (২২)।

এর আগে, গত ১ নভেম্বর বৈরাগ ইউনিয়নের কান্তিরহাট এলাকার আবু তৈয়বের মেয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকার মৃত মাসুদ পারভেজের ছেলে সানজিদুল ইসলাম ইমন।

বর সানজিদুল ইসলাম ইমন (২২) বলেন, বিয়ের ৯ দিন পর আমার শাশুড়ি সামশু নাহার ও আমার স্ত্রীর মামাতো ভাই মহিউদ্দিন আমার স্ত্রীকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাড়িতে আসেন। এরপর তারা বেড়ানোর কথা বলে নিয়ে যান। যাওয়ার সময় স্বর্ণ ও নগদ ৩০ হাজার টাকা ছিল সেগুলোও নিয়ে গেছে নববধূ। পরেরদিন বিকালে শ্বশুরবাড়ির লোকজন ফোনে জানায়, আমার স্ত্রী কোথায় বের হয়েছে এখনও ফিরেনি। এরপর থেকে তারা আমাকে আর কোনো তথ্যও দিচ্ছে না। কোনো উপায় না দেখে আমি প্রশাসনের কাছে যায়।

ইমন আরও বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্যসহ বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে শ্বশুরবাড়ির লোকজন। এতে আমার সন্দেহ হয় বিয়ের আগে সম্পর্কে থাকা বখতেয়ার নামে এক যুবককে। ধারণা করছি, তার সঙ্গে আত্মগোপনে আছে। তাদের বিভ্রান্তিকর তথ্যে কারণে থানায় অভিযোগ দায়ের করি। বিয়েতে ৩ লাখ টাকা খরচ হয়েছে। দেড় লাখ টাকা একটি এনজিও সংস্থা থেকে ঋণ নিয়েছি। নতুন বউ যাওয়ার সময় নগদ টাকা স্বর্ণসহ সবই নিয়ে গেছে।

আনোয়ারা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ওই নববধূ বাবার বাড়ি থেকে চলে গেছে। ধারণা করা হচ্ছে, এখানে অন্য বিষয় আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর