আ.লীগ পেলে গ ণ ধো লা ই দিয়ে থানায় সোপর্দের নির্দেশ ওসির
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

আ.লীগ পেলে গ ণ ধো লা ই দিয়ে থানায় সোপর্দের নির্দেশ ওসির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ১১:২৮:৪৪ পূর্বাহ্ন

আ.লীগ পেলে গ ণ ধো লা ই দিয়ে থানায় সোপর্দের নির্দেশ ওসির

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় আওয়ামী লীগ পেলে গণধোলাই দিয়ে থানায় সোপর্দের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব। এ সংক্রান্তে একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওসি বললেন, এটি অনিচ্ছাকৃত ভুল।

খোঁজ নিয়ে জানা গেছে, ওসি আহসান হাবিব সপ্তাহখানেক আগে থানায় যোগদান করেছেন। রোববার (২৪ নভেম্বর) সরফভাটা ইউনিয়ন পরিষদে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি তাদের উদ্দেশে এ নির্দেশনা দেন।

ভিডিওর শুরুতে ওসি বলেন, বীর সন্তান শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। বক্তব্যের একপর্যায়ে ওসি বলেন, আওয়ামী লীগের সময়ে ধর্ষণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ হয়েছে। বিশ্বের নজির ফ্যাসিস্ট সরকারের সময়ে হয়েছে। যারা সাধারণ মানুষকে ১৬ বছর ঘরছাড়া করেছিল, নির্যাতন করছিল। আমার এক ভাই বলেছে, মামলা নিচ্ছে না পুলিশ। আমার সঙ্গে যোগাযোগ করলে আমি একটা সঠিক পরামর্শ দেবো। প্রয়োজনবোধে কোর্টে আলাপ করবো মামলাটি কীভাবে এস্টাবলিশড করা যায়। তার জন্য আমি চেষ্টা করবো।

তিনি আরও বলেন, আমার কথা হলো বিএনপি বৃহত্তর একটি দল। দল-মত-গ্রুপ থাকতেই পারে। দল যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। আরেকটি কথা, বিএনপি ১৬ বছর সরকারের বাইরে ছিল। চুরি, ছিনতাই, ধর্ষণ এগুলোতে ছিল না। আমাদের কিছু বিএনপির লোক আওয়ামী লীগের সাথে মিশে গেছে। অরজিনাল ওয়ার্ডভিত্তিক একটা লিস্ট আমি চাই। অপরাধ ঘটলে সবকিছু থানার ওসির পক্ষে সম্ভব না। কিছু দায়িত্ব আপনাদেরও নিতে হবে। যে লোকটা সৎ এবং যোগ্য তাকে দিলে সুনাম হবে, বিএনপির সুনাম হবে। সেটা করতে হবে। চাঁদাবাজি করা যাবে না।

ওসি বলেন, বিশেষ করে একটি কথা বলতে চাই, যারা ৫ আগস্টের আগে বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, মারপিট করছে তাদেরকে দক্ষিণ রাঙ্গুনিয়ার মধ্যে গণধোলাই দিয়ে থানায় নিয়া আসবেন। বিশেষ করে ছাত্রলীগ ঠাঁই পাবে না। আপনাদের এই পর্যায়ে যদি আওয়ামী লীগ থাকতো আপনাদের ঠ্যাং-ঠোং (হাত-পা) ল্যাংড়া হয়ে যেত।

বক্তব্যের বিষয়ে দক্ষিণ ওসি আহসান হাবিব বলেন, এটা ভুলবশত হয়েছে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর