জা মি ন পেলেন না ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

জা মি ন পেলেন না ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ০১:২০:৪৯ পূর্বাহ্ন

জা মি ন পেলেন না ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ

ছবি সংগৃহীত


আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর বিরুদ্ধে চট্টগ্রামে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি প্রসিকিউশন) হুমায়ুন কবির এই তথ্য জানিয়েছেন।

পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে চিন্ময় কৃষ্ণ দাশকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। এ সময় আদালতজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ছিল। আদালতে তোলার পর চিন্ময়ের পক্ষে ৫১ জন আইনজীবী ছিলেন।

চিন্ময় কৃষ্ণের নেতৃত্বে সম্প্রতি চট্টগ্রাম, রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের আট দফা দাবিতে বেশ কয়েকটি সমাবেশ হয়। গত ৩০ অক্টোবর কোতোয়ালি থানায় চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ওই মামলার বাদী ছিলেন মো. ফিরোজ খান নামের এক বিএনপি নেতা। মামলার পরই দুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২৫ নভেম্বর বিকেলে সেই মামলার পরিপ্রেক্ষিতেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা।

সিএমপির সূত্রে জানা গেছে, এরপর চিন্ময়কে রাতেই চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। চিন্ময় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ।

এদিকে চিন্ময়কে গ্রেপ্তারের পর তাঁর মুক্তির দাবিতেভ সোমবার চট্টগ্রামে বিক্ষোভ করেছেন সনাতনীরা। আজ মঙ্গলবারও তাঁদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর