বর্তমান সরকার নির্বাচনের দিকে অগ্র*সর হচ্ছে : ধর্ম উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

বর্তমান সরকার নির্বাচনের দিকে অগ্র*সর হচ্ছে : ধর্ম উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ০৬:০৪:৪৫ পূর্বাহ্ন

বর্তমান সরকার নির্বাচনের দিকে অগ্র*সর হচ্ছে : ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।

তিনি আরও বলেন, এ দেশের জনগণ দীর্ঘদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামীতে যার ভোট যেন সে দিতে পারে সেই পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় জামিয়তুশ শায়ক জমির উদ্দিন আল ইলামিয়া মাদরাসায় সংবর্ধনা ও শিক্ষা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নানুপুর জামেয়া ইসলামী উবাইদিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মাওলানা সালাউদ্দিন নানুপুরির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান, হাটহাজারী মঈনুল ইসলাম মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা জসিম উদ্দিন, জামিয়তুশ শায়ক জমির উদ্দিন আল ইলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা হেলাল উদ্দিনসহ প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক