আইনজীবী হ ত্যা কা ণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ব হি ষ্কা র
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

আইনজীবী হ ত্যা কা ণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ব হি ষ্কা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ০৬:৪১:৪১ পূর্বাহ্ন

আইনজীবী হ ত্যা কা ণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ব হি ষ্কা র

ছবি: সংগৃহীত


চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। ওই শিক্ষার্থীর নাম শুভ কান্তি দাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ তুলে শুভ কান্তির ছাত্রত্ব বাতিলের দাবি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার জানান, ‘গতকালের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আইন বিভাগের শিক্ষার্থীরা জানালেন— এই ছাত্র (শুভ কান্তি দাশ) জড়িত ছিলেন, যে কারণে আইন বিভাগের অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে বসে এই ছাত্রকে বহিষ্কার করেছে।’

গতকাল মঙ্গলবার চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম (৩৫) হত্যার শিকার হন। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে কর্মরত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক