রেকর্ড জুটির পরও বাংলাদেশের হার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

রেকর্ড জুটির পরও বাংলাদেশের হার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৪ ০৯:০৪:১৫ পূর্বাহ্ন

রেকর্ড জুটির পরও বাংলাদেশের হার

ছবি : সংগৃহীত


শেষ দুই ওভারে দরকার ১৮ রান। হাতে ৬টি উইকেট। টি-টোয়েন্টিতে খুব কঠিন লক্ষ্য নয়। কিন্তু এই লক্ষ্যের কাছাকাছিও পৌঁছতে পারলো না বাংলাদেশের মেয়েরা। জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেলো প্রেন্ডারগাস্টের করা ১৯তম ওভারে।

ওই ওভারে একটি রানও নিতে পারেনি বাংলাদেশ। উল্টো স্বর্ণা আক্তার আর রিতু মনির উইকেট হারায়। আশা জাগিয়েও শেষ পর্যন্ত তাই আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই এই আইরিশদের কাছে হারের ধাক্কা খেলো বাঘিনী কন্যারা।

সিলেট স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রেকর্ড জুটি গড়েও আয়ারল্যান্ডের কাছে ১২ রানে হেরেছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই গড়েছিল আইরিশরা। অধিনায়ক গাবি লুইস ৪২ বলে ৬০ আর লি পল ৪৫ বলে ১০ চার আর ২ ছক্কায় খেলেন ৭৯ রানের ইনিংস।

জবাবে ৭২ বলে ১০৩ রানের ঝোড়ো জুটি গড়ে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার দিলারা আক্তার আর সোবহানা মোস্তারি। কিন্তু সেই ভিতে দাঁড়িয়ে ব্যাটাররা কিছুই করতে পারেননি। শেষদিকে শারমিন আক্তার ১৩ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটাই যা একটু কমিয়েছেন।

ওপেনিং জুটিতে দিলারা আর সোবহানা তোলেন ১০৩ রান। যা কিনা নারী টি-টোয়েন্টিতে প্রথম উইকেটে বাংলাদেশের রেকর্ড। এর আগে ৮১ রানের জুটিতে রেকর্ডটি নিজেদের করে রেখেছিলেন আয়েশা আক্তার আর রোমানা আহমেদ।

দিলরা আর সোবহানার রেকর্ড জুটিটি শেষ পর্যন্ত হয়ে রইলো আক্ষেপ। আয়ারল্যান্ডের সঙ্গে আশা জাগিয়েও হেরে গেলো বাংলাদেশের মেয়েরা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল