সিলেটে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সিলেটে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ০২:১৯:১৩ পূর্বাহ্ন

সিলেটে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি সংগৃহীত


ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করলেও টি-টোয়েন্টিতে হারে শুরু হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের কাছে ১২ রানে পরাজয় বরণ করে বাংলাদেশের মেয়েরা।

সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছে বাঁচামরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড নারী দল। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করবে।

বাংলাদেশ একাদশ : দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার, তাজ নেহার, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, জাহানারা আলম।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল