এনসিএল টি-টোয়েন্টির ট্রফি উন্মোচন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

এনসিএল টি-টোয়েন্টির ট্রফি উন্মোচন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ১১:১৩:৩১ পূর্বাহ্ন

এনসিএল টি-টোয়েন্টির ট্রফি উন্মোচন

ছবি : সংগৃহীত


আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো এনসিএল টি-টোয়েন্টির ট্রফি। ভিন্নধর্মী আয়োজনে একই দিনে হোম অব ক্রিকেটে পরিচয় করিয়ে দেয়া হয় ৮ দলের অধিনায়ককে। অভিজ্ঞতায় প্রাধান্য না দিয়ে নেতৃত্ব তুলে দেয়া হয়েছে নতুনদের কাঁধে।দেখে বোঝার উপায় নেই এটা ঘরোয়া কোনো লিগের অনুষ্ঠান। বিসিবির গোছানো আয়োজন বড় চমকই বলা চলে। এসবের উপলক্ষ্য এনসিএল টি-টোয়েন্টি। বিশ্বের সবথেকে জনপ্রিয় ফরম্যাটের ক্রিকেটার তুলে আনতে আনুষ্ঠানিকভাবে ক্যালেন্ডারে যোগ হলো এই টুর্নামেন্ট। রোববার (৮ ডিসেম্বর) ট্রফির পাশাপাশি ৮ দলের পরিচিতি পর্বটাও সেরে ফেলে বিসিবি।

অধিনায়ক বাছাইয়েও চমক। মুশফিক-তামিমদের মতো সিনিয়র ক্রিকেটার থাকলেও নতুনদের ভাবনায় রেখেছে ক্রিকেট বোর্ড। চট্টগ্রামে রাব্বি, সিলেটে জাকির, ঢাকা বিভাগে সাইফ আর মেট্রোর নেতৃত্ব দেবেন নাঈম শেখের মতো ক্রিকেটাররা। ক্যাপ্টেনের নাম ঘোষণাতেও ছিল ভিন্নতা। ৮ দলের অধিনায়ক পাজল মিলিয়ে একে একে এসে পূর্ণ করেছেন বাংলাদেশের মানচিত্র। এরপর ফটোসেশনে অংশগ্রহণ শেষে, নিজেদের প্রত্যাশার কথা জানান ক্রিকেটাররা।সিলেটের দুই ভেন্যুতে ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্টের প্রথম আসর। প্রতিদিন চারটি করে ম্যাচ, যদিও এবারের আসরের প্রাইজমানি এখনও চূড়ান্ত করেনি বিসিবি। ম্যান অব দ্য ম্যাচ কিংবা টুর্নামেন্টের জন্য আলাদা আর্থিক পুরস্কারের বরাদ্দ থাকবে কি না, সেটাও নিশ্চিত নয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল