সৌম্য-মিরাজের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সৌম্য-মিরাজের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৪ ১০:০৫:২১ পূর্বাহ্ন

সৌম্য-মিরাজের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত


৯ রানের মধ্যে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। আবারও শঙ্কা জাগে ব্যাটিং বিপর্যয়ে পড়ার। তবে মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার মিলে গড়েছেন প্রতিরোধ। দুজনেই দেখা পেয়েছেন ফিফটি। তাদের ব্যাটে ভর করে ২১ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেছে টাইগাররা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৯ রানের মধ্যে জোড়া উইকেট হারায় সফরকারীরা।

রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম ও লিটন দাস। এই নিয়ে টানা তিম ম্যাচেই ব্যর্থ হলেন লিটন।

এরপর ক্রিজে আসা মেহেদী মিরাজকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সৌম্য। দেখেশুনে খেলে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ৫৬ বলে  মিরাজ ও ৫৮ বলে ফিফটি তুলে নেন সৌম্য।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল