৭০ বছর পর বদলে যাচ্ছে রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী স্টেডিয়ামের নাম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

৭০ বছর পর বদলে যাচ্ছে রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী স্টেডিয়ামের নাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৪ ০৫:১১:০৫ পূর্বাহ্ন

৭০ বছর পর বদলে যাচ্ছে রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী স্টেডিয়ামের নাম

ছবি: সংগৃহীত


সান্তিয়াগো বার্নাব্যু। স্পেনের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের টুকিটাকি খোঁজ-খবর যারা রাখেন, প্রায় সবাই এক নামে চেনার কথা আইকনিক এই স্টেডিয়ামটি। লস ব্লাঙ্কোসদের ঘরের মাঠ।

কত গল্প, উত্থান পতনের স্বাক্ষী এই মাঠ। গত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদের সমার্থক হয়ে থাকা এই নামটিই এবার বদলে যাচ্ছে। সান্তিয়াগো বার্নাব্যু থেকে স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে দ্য বার্নাব্যু। স্পেনের সংবাদ মাধ্যম মার্কা এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ব্যবসার খাতিরে এমনটা করতে যাচ্ছে ক্লাবটি। 

৮৫ হাজার ধারণক্ষমতার স্পেনের দ্বিতীয় বৃহত্তম ও ইউরোপের তৃতীয় বৃহত্তম এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়েছিল ১৯৪৭ সালে। ক্লাবের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাবেক প্রেসিডেন্ট বার্নাব্যুর নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয় ১৯৫৫ সালে। সে হিসেবে ৭০ বছর পর লস ব্লাঙ্কোসদের ঐতিহাসিক মাঠের নাম বদলে যাচ্ছে। 

এক সময় রিয়ালে খেলেছেন বার্নাব্যু, অধিনায়কও ছিলেন। খেলা ছাড়ার পর পরিচালক হিসেবে যোগ দেন। এরপর দায়িত্ব নেন প্রেসিডেন্টের। খেলুড়ে ক্যারিয়ার ছাপিয়ে ক্রীড়া সংগঠক হিসেবেই অমর হয়ে থাকবেন তিনি।

প্রায় ৩৫ বছর রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন বার্নাব্যু। তার সময়ে রিয়াল মাদ্রিদ ৬টি ইউরোপিয়ান কাপ, ১৬টি লা লিগা, ৬টি স্প্যানিশ কাপসহ নানা শিরোপা জেতে। ১৯৫৮ সালে বিমান দুর্ঘটনার কবলে পড়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডকেও নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিলেন তিনি। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল