ইপসউইচ টাউনকে ১–০ গোলে হারিয়েছে আর্সেনাল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

ইপসউইচ টাউনকে ১–০ গোলে হারিয়েছে আর্সেনাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ১১:৫০:০৫ পূর্বাহ্ন

ইপসউইচ টাউনকে ১–০ গোলে হারিয়েছে আর্সেনাল

ছবি : সংগৃহীত


ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে হেরেছে ইপসউইচ টাউন। ঘরের মাঠে কাই হাভার্টজের একমাত্র গোলে জয় নিশ্চিত করে গানার’রা।

এমিরেটস স্টেডিয়ামে খেলার শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আর্সেনাল। বারবার আক্রমণে উঠে সফরকারীদের রক্ষণ ভাঙার চেষ্টা চালায় তারা। ২৩ মিনিটে ভাঙে ডেডলক। লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রস থেকে বক্সের ভেতরে থাকা কাই হাভার্টজ আলতো টোকায় গোল করেন।

লিড নেয়ার পর আর্সেনাল আক্রমণের ধার আরও বাড়ায়। তবে আর কোনো গোলের দেখা পায়নি গানাররা। শেষ পর্যন্ত হাভার্টজের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে চেলসিকে পেছনে ফেলে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল