বিপিএলে দুটি ম্যাচের সময় পরিবর্তন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

বিপিএলে দুটি ম্যাচের সময় পরিবর্তন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৪ ১০:১৬:৪৭ পূর্বাহ্ন

বিপিএলে দুটি ম্যাচের সময় পরিবর্তন

ছবি : সংগৃহীত


দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ১১তম আসর শুরু হতে যাচ্ছে আজ। তবে আগামীকাল ৩১ ডিসেম্বর বিপিএলের দুটি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানায়।

বিপিএল-এর প্রথম ম্যাচের সময়সূচি দেড় ঘণ্টা এগিয়ে রাখা হয়েছে, যা আগে বেলা ১:৩০-এ শুরু হওয়ার কথা ছিল, সেটি হবে বেলা ১২:০০ টায়। খুলনা টাইগার্স ও চিটাগাং কিংসের মধ্যকার ম্যাচটি হবে নতুন সময় অনুযায়ী। দ্বিতীয় ম্যাচের সময়ও পরিবর্তন করা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার পরিবর্তে এটি শুরু হবে বিকেল ৫টায়। সিলেট স্টাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচটি বিকেল ৫টায় মাঠে গড়াবে।

এই সময়সূচি পরিবর্তন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ৩১ ডিসেম্বরের থার্টি ফাস্ট অনুষ্ঠান উপলক্ষে জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপের কারণে করা হয়েছে।

এছাড়া, আগামীকাল ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বিপিএলের টিকিটের জন্য পূর্বঘোষিত মধুমতি ব্যাংকের নির্দিষ্ট পয়েন্টগুলো থেকে সংগ্রহ করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী, টিকিট পাওয়া যাবে জাতীয় সাঁতার কমপ্লেক্স, মিরপুর এর টিকিট বুথে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল