ভারি বৃষ্টির সঙ্গে তীব্র শীত, বি পা কে গা জা র মানুষ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ AM

ভারি বৃষ্টির সঙ্গে তীব্র শীত, বি পা কে গা জা র মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৫ ১২:৪৮:৪৭ PM

ভারি বৃষ্টির সঙ্গে তীব্র শীত, বি পা কে গা জা র মানুষ

ছবি সংগৃহীত


কয়েক দিনের বৃষ্টিতে গাজাজুড়ে প্লাবিত হয়ে গেছে শত শত আশ্রয়শিবির। একদিকে ইসরায়েলিদের হামলা অন্যদিকে ভারি বৃষ্টি গাজাবাসীর ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। 

অনেক আশ্রয়শিবিরের তাঁবু উপযুক্তভাবে নির্মিত নয় এবং তাঁবুর গায়ে অসংখ্য ফুটো থ্কায় আরো বিপদে পড়েছে বাস্তুচ্যুতরা। গাজাজুড়ে বাস্তুচ্যুত পরিবারগুলো এখন তাদের সন্তানদের উষ্ণ রাখতে এবং তাদের জিনিসপত্র বাঁচাতে লড়াই করছে।

যদিও আগামী দিনগুলোতে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। কারও কারও জন্য এই পরিস্থিতি মৃত্যু ডেকে এনেছে। গত সপ্তাহে হাইপোথার্মিয়ায় ছয় শিশুসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এদিকে খান ইউনিসের একটি হাসপাতাল মাঠও প্লাবিত হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের ৪৫ হাজার ৫৪১ জন মানুষের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৮ জন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েরি হামলায় আজ উত্তর জাবালিয়া এবং কেন্দ্রীয় আল-বুরেইজ শিবিরে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গাজার হাসপাতালগুলোতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে গাজার স্বাস্থ্যব্যবস্থা একেবারেরই ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ