বার্সার সামনে শক্ত প্র তি প ক্ষ, রিয়ালের সামনে সহজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

বার্সার সামনে শক্ত প্র তি প ক্ষ, রিয়ালের সামনে সহজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৫ ০১:৫১:০২ পূর্বাহ্ন

বার্সার সামনে শক্ত প্র তি প ক্ষ, রিয়ালের সামনে সহজ

প্রতীকী ছবি


বড়দিন আর নতুন বছরের শুরুতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চলছে ছুটির মৌসুম। ইংল্যান্ড ব্যতীত শীর্ষ ৫ লিগে বন্ধ আছে ফুটবলের আয়োজন। তবে জানুয়ারির ২য় সপ্তাহেই ফের শুরু হবে ক্লাব ফুটবলের ব্যস্ততা। স্পেন এবং ইতালিতে যার শুরুটা হবে সুপার কাপের ম্যাচ দিয়ে। 

সাধারণ নিয়মে লা লিগা চ্যাম্পিয়ন ও কোপা ডেল রে চ্যাম্পিয়নের মাঝেই হতো স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। কিন্তু ২০১৯ সালে এর গঠনগত পরিবর্তন আসে। দুই দল থেকে বাড়িয়ে এটিকে চার দলের টুর্নামেন্ট করা হয়। এখন লা লিগার চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি কোপা ডেল রের দুই ফাইনালিস্ট অংশ নেয় সুপার কাপে। 

এই নিয়মে যদি একই দল লা লিগায় শীর্ষ দুইয়ে থাকার পাশাপাশি কোপার ফাইনালেও খেলে, তাহলে ফাঁকা স্থানটি পূর্ণ করবে লিগের শীর্ষ দুইয়ের পরে থাকা সুপার কাপে বেশি খেলার অভিজ্ঞতা সমৃদ্ধ ক্লাবটি। 

তবে এসব জটিলতায় যেতে হয়নি এবারে। সুপার কাপের অলিখিত সেমিফাইনালে লিগ রানারআপ বার্সেলোনা খেলবে গত আসরের কোপা ডেল রের চ্যাম্পিয়ন অ্যাতলেটিক বিলবাও-এর বিপক্ষে। অন্যদিকে লা লিগা জেতা রিয়াল মাদ্রিদ পাচ্ছে কোপা ডেল রে রানারআপ ওসাসুনাকে। প্রতিপক্ষ বিবেচনায় বেশ খানিকটা সুবিধাই পাচ্ছে লস ব্লাঙ্কোসরা।

সৌদি আরবে হবে এবারের স্প্যানিশ সুপার কোপার ম্যাচ। ৯ তারিখ রাত ১টায় বার্সেলোনা খেলবে বিলবাও-এর বিপক্ষে। আর ১০ তারিখ রাত ১ টায় খেলবে রিয়াল মাদ্রিদ ও ওসাসুনা। ফাইনাল হবে ১২ তারিখ। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল