কাউন্সিলর হ ত্যা, মৌলভীবাজার থেকে তরুণীসহ গ্রে প্তা র ৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

কাউন্সিলর হ ত্যা, মৌলভীবাজার থেকে তরুণীসহ গ্রে প্তা র ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ১২:২২:৪৬ অপরাহ্ন

কাউন্সিলর হ ত্যা, মৌলভীবাজার থেকে তরুণীসহ গ্রে প্তা র ৩

ছবি : ফাইল ফটো


কক্সবাজারে গুলি করে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তিন জনকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনা পাহাড় থেকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে হোটেলে অবস্থানকারী সঙ্গীয় তরুণীও রয়েছেন। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১০টায় জুড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত তিনজনেরই বাড়ি খুলনায় বলে জানা গেছে এবং তাৎক্ষনিক তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

গোপন তথ্যে পুলিশ জানতে পারে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত নারীসহ কয়েকজন আসামী মৌলভীবাজার জেলায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার থেকে কক্সবাজার জেলা পুলিশের একটি দল মৌলভীবাজারে অবস্থান করে অভিযান চালায়। এক পর্যায়ে সোমবার মধ্যরাতে মৌলভীবাজার থেকে জনৈক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তার তিনজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। এদের মধ্যে জনৈক তরুণী কক্সবাজার ঘুরতে এসে কাউন্সিলর টিপুর সঙ্গে হোটেলে উঠেছিলেন। আর ঘটনার পর থেকে ওই নারীর সন্ধান পাচ্ছিল না পুলিশ। এছাড়া গ্রেপ্তার অপর দুইজন হত্যাকাণ্ডের মিশনে সরাসরি অংশগ্রহণ করেছে।

গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে রাস্তার ফুটপাতে অজ্ঞাত দুর্বৃত্তরা খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করে। নিহত গোলাম রব্বানী টিপু খুলনা সিটির দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়ার হোসেন শাহ রোডের মো. গোলাম আকবরের ছেলে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক