পুলি*শের দু র্নী তি রো ধে ওভারসাইট কমিটি গঠনের সুপারিশ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

পুলি*শের দু র্নী তি রো ধে ওভারসাইট কমিটি গঠনের সুপারিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ০৯:২৭:০৭ পূর্বাহ্ন

পুলি*শের দু র্নী তি রো ধে ওভারসাইট কমিটি গঠনের সুপারিশ

ফাইল ছবি


পুলিশের কাজকর্মে ইচ্ছাকৃত ব্যত্যয় কিংবা পেশাগত দুর্নীতিরোধে ওয়াচডগ বা ওভারসাইট কমিটি গঠনের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন।

এতে বলা হয়, প্রতিটি থানা, উপজেলায় একটি ‘সর্বদলীয় কমিটি’ গড়ে তোলা যায়, যারা স্থানীয় পর্যায়ে ওভারসাইট বডি হিসেবে কাজ করবে।

এ ছাড়াও একটি বিশেষ টাস্কফোর্স গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনের প্রতিবেদনে। বলা হয়েছে, সর্বদলীয় কমিটির অভিজ্ঞতা কাজে লাগিয়ে যাবতীয় বিষয় আমলে নিয়ে দীর্ঘমেয়াদি সুপারিশ প্রণয়নে একটি টাস্কফোর্সকে দায়িত্ব দেওয়া যায়।

‘পাশাপাশি পুলিশের বর্তমান পুরস্কার কাঠামো পুনর্মূল্যায়ন করতে হবে। বর্তমান ব্যবস্থামতে তাদের বিভিন্ন কাজে প্রণোদনা ও উৎসাহ দিতে বিভিন্ন পুরস্কার দেওয়া যায়। যা মেডেল, ভাতা, বিপিএম, পিপিএম হতে পারে।’

সুপারিশে বলা হয়, বর্তমান কাঠামোতে নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই এবং পুরো প্রক্রিয়াটি প্রভাবমুক্ত না। এই সুযোগের অপব্যবহারের অভিযোগ রয়েছে। কাজেই এ সংক্রান্ত নিয়ম ও বিধিমালা যথাযথভাবে যাচাই করতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক