ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র হিরু কা রা গা রে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র হিরু কা রা গা রে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ০৪:২৭:৪০ পূর্বাহ্ন

ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র হিরু কা রা গা রে

ফাইল ছবি


বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় তৌফিকুল ইসলাম হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. হানিফ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন। বুধবার (১৬ জানুয়ারি) দিনগত রাতে গুলশান এলাকা থেকে হিরুকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন বৌদ্ধ মন্দিরের সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আত্মীয়ের বাসা থেকে নিজ বাসায় ফিরছিলেন পথচারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩)। বেলা ১১টার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে ভুক্তভোগীর মূত্রথলি ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী ইসমত জাহান ইলোরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১২ জনের নামে মামলা দায়ের করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক