সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন চায় না ইসলামী আ ন্দো ল ন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন চায় না ইসলামী আ ন্দো ল ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ০৭:১২:৫১ পূর্বাহ্ন

সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন চায় না ইসলামী আ ন্দো ল ন

ছবি : সংগৃহীত


ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না। নারীরা সরাসরি নির্বাচন করবে। নারীদের জন্য কোটা চাই না। আমরা কোটাবিরোধী আন্দোলন করেছিলাম, এখন আর কোটা চাই না।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় কনভেনশনের তিনি এসব কথা বলেন।

নারীদের জন্য সংরক্ষিত আসন রাখা হলে তাদের দুর্বল ভাবা হয় উল্লেখ করে তিনি বলেন, সংসদে ৫০৫টা আসন রাখা হয়েছে (সংস্কার কমিশনের সুপারিশে)। নারীদের জন্য সংরক্ষিত একশ আসন, এটা আমরা মানি না। আসন কম হোক, বেশি হোক, সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচন হতে হবে।

তিনি আরও বলেন, আমরা তো কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তাহলে এখানে নারীদের জন্য কোটা রাখা হলে বলতে হবে, আন্দোলন সফল হয়নি। নারীদের জন্য কোনো কোটা থাকবে না।

বিএনপিকে উদ্দেশ্য করে মুফতি ফয়জুল বলেন, সংস্কারের পরেই নির্বাচন হবে। আজ যারা সংস্কারে বাধা সৃষ্টি করেছেন, আমি বলব ১৬ বছর আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের পর আন্দোলন হবে বলেছেন। হাজারো ঈদ চলে গেল আপনারা কিছু করতে পারেননি। ছাত্র-জনতা আন্দোলনের ভিত্তিতে যে অর্জন, সেটিকে ধ্বংস করার চক্রান্ত করছেন।

যুব আন্দোলনের সভাপতি নেছার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমও।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর