মেয়েদের হলে যুবক প্রবেশের ঘটনায় ছাত্রী ব হি ষ্কা র
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

মেয়েদের হলে যুবক প্রবেশের ঘটনায় ছাত্রী ব হি ষ্কা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০৯:০৯:৫৭ পূর্বাহ্ন

মেয়েদের হলে যুবক প্রবেশের ঘটনায় ছাত্রী ব হি ষ্কা র

ফাইল ছবি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষে বহিরাগত যুবক আশ্রাফুল ইসলাম পারভেজের প্রবেশের ঘটনায় অভিযুক্ত ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ১৮ জানুয়ারি নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) শিক্ষার্থী মোছা. অর্পা খন্দকার চাঁদনীর সহায়তায় বহিরাগত আশ্রাফুল ইসলাম পারভেজ অবৈধভাবে হলের ভেতরে প্রবেশ করেন।

এর পরিপ্রেক্ষিতে, উক্ত শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী ১৯ জানুয়ারি অপরাহ্ণ থেকে বিশ্ববিদ্যালয় হতে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

এর আগে, শনিবার (১৮ জানুয়ারি) রাতে নওয়াব ফয়জুন্নেসা হলের ৩১৬ নম্বর কক্ষে মোছা. অর্পা খন্দকার চাঁদনীর সহায়তায় বহিরাগত যুবক আশ্রাফুল ইসলাম পারভেজ কপালে টিপ, পালাজো ও মুখে ঘোমটা দিয়ে হলের ভেতরে প্রবেশ করেন। তবে, তার পোশাক এবং চলাফেরায় সন্দেহ হয় কিছু শিক্ষার্থীদের মধ্যে। তারা সিসিটিভি ফুটেজ চেক করার জন্য হল সুপারকে অনুরোধ করেন। ফুটেজ পর্যালোচনা করার পর, হল সুপারসহ তারা পারভেজকে অভিযুক্ত নারী শিক্ষার্থীর কক্ষে আটক করেন। এরপর তাকে হল প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে পুলিশে হস্তান্তর করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর