নদীতে ধরা পড়লো ৪২ কেজির বাঘাড় মাছ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

নদীতে ধরা পড়লো ৪২ কেজির বাঘাড় মাছ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৫ ১২:১০:১৯ অপরাহ্ন

নদীতে ধরা পড়লো ৪২ কেজির বাঘাড় মাছ

ফাইল ছবি


রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বিশাল বাঘাড় মাছ। এরপর মাছটি ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে পদ্মা নদীর কাজীরহাট এলাকায় মাছটি মানিকগঞ্জের জেলে ধোলাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে ধোলাই হালদার দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৭১ হাজার ৪০০ টাকায় ক্রয় করেন ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

এ সময় বিশাল আকারের এই মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা ভিড় জমান। মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, ৪২ কেজি ওজনের বাগাড় মাছটি প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৭৫ হাজার ৬০০ টাকায় অনলাইনে যোগাযোগের মাধ্যমে সিলেট জেলায় একজন ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাঘাড় মাছ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকলেও মৎস্য আইনে এই মাছ ক্রয় ও বিক্রয়ের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী কোনো ছোট বা বাচ্চা মাছ ধরা যাবে না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর