স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০১:৫৭:২১ পূর্বাহ্ন

স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

ছবি সংগৃহীত


অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে নাম লিখিয়েছে বাংলাদেশ। বুধবার (২২ জানুয়ারি) স্কটিশ মেয়েদের ১৭ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ডি-গ্রুপে তিন ম্যাচের ২টিতে জিতে পরের রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করেছে সুমাইয়া আক্তারের দল।

মালয়েশিয়ার ইউএসডি-ইউকেএম ওভাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। জবাবে ৮ উইকেটে ১০৩ রান তুলতে পারে স্কটল্যান্ড।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ২৮ রান করেন অধিনায়ক সুমাইয়া আক্তার। আফিয়া আশিমা ১৯ বলে ২১, জুয়াইরিয়া ফেরদৌউস ৩২ বলে ২০ ও ফাহমিদা চয়া ১২ বলে ১৪ রান করেন। বাকিরা এক অংকের ঘর উতরাতে পারেননি।

স্কটল্যান্ডের হয়ে ৪১ বলে ৪৩ রান করেন পিপ্পা স্প্রোউল। অধিনায়ক নিয়ামোহ মুইর ৩২ বলে ২২ ও এমা ওয়ালসিংগাম ১৭ বলে ১১ রান করেন।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে শেষ পর্যন্ত ২ উইকেটে হেরে সুমাইয়ারা। অবশেষে জয় দিয়েই গ্রুপপর্ব শেষ করলো বাংলাদেশ।

চারটি গ্রুপ থেকে সেরা ৩টি করে মোট ১২ দল যাবে সুপার সিক্সে। সেখানে ১২টি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকবে ৬ দল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল