বাউফলে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে চালক নি হ ত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

বাউফলে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে চালক নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৫ ০৪:০০:২৭ পূর্বাহ্ন

বাউফলে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে চালক নি হ ত

ফাইল ছবি


পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে অজ্ঞাত যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলার চালক সেন্টু দফাদার (৫০) নিহত ও দুইজন আহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রলার চালক সেন্টু দফাদার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওলাদ প্যাদার ছেলে। আহতরা হলেন- একই উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের রেজা ও ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের সুজন ফকির।

জানা যায়, বুধবার মধ্যরাতে তেঁতুলিয়া নদীতে তারা তিনজন মাছ ধরার জন্য যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অজ্ঞাত দোতলা লঞ্চ তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি উল্টে গেলে রেজা ও সুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সেন্টু দফাদার ট্রলারে থাকা মাছ ধরার জালে পেঁচিয়ে পড়ায় তীরে উঠতে পারেননি। ঘন কুয়াশার কারণে দোতলা লঞ্চটি শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় জেলেরা সকাল ৮টার দিকে সেন্টুর মরদেহ উদ্ধার করেছে।

কালাইয়া নৌ-ফাঁড়ির ইন্সপেক্টর আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধাক্কা দেওয়া দোতলা লঞ্চটি শনাক্তের চেষ্টা চলছে। আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ চেয়েছি কিন্তু নিহতের পরিবার ময়নাতদন্ত করবে না, তারা কোনো অভিযোগও করবে না। আমরা অনেক রিকোয়েস্ট করছি, আমাদের টিম এখনো সেখানে আছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর