কোম্পানি বন্ধ তবুও শেয়ারের দাম বেড়ে এক মাসে তিন গুণ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

কোম্পানি বন্ধ তবুও শেয়ারের দাম বেড়ে এক মাসে তিন গুণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ১২:১৯:৩৬ অপরাহ্ন

কোম্পানি বন্ধ তবুও শেয়ারের দাম বেড়ে এক মাসে তিন গুণ

ছবি : সংগৃহীত


শেয়ারবাজারে এক মাসেই বন্ধ কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারের দাম বেড়ে প্রায় তিন গুণ হয়ে গেছে। এর মধ্যে দুই সপ্তাহ ধরে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। গত সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৪ টাকা বা ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২৬ ডিসেম্বর খুলনা প্রিন্টিংয়ের প্রতিটি শেয়ারের দাম ছিল ৭ টাকা ৯০ পয়সা। অর্থাৎ ১০ টাকা ফেসভ্যালু বা অভিহিত মূল্যের কমে এটি শেয়ারবাজারে লেনদেন হয় ডিসেম্বরের শেষ সপ্তাহে। এক মাসের ব্যবধানে সেই দাম বেড়ে প্রায় তিন গুণ হয়ে গেছে। অথচ কোম্পানিটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ২০২০ সালের পর শেয়ারধারীদের কোনো লভ্যাংশও দিতে পারেনি খুলনা প্রিন্টিং। সর্বশেষ ২০২০ সালের জুনে সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি ২৫ পয়সা নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিতে না পারায় এটিকে ‘জেড’ শ্রেণিভুক্ত করা হয়। তারপরও বাজারে সাম্প্রতিক সময়ে কোম্পানিটির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির লাগাম টানা যাচ্ছে না। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কারসাজির মাধ্যমে একটি চক্র কোম্পানিটির শেয়ারের দাম বাড়াচ্ছে। তা না হলে বন্ধ এই কোম্পানির শেয়ারের দাম কিছুতেই এক মাসে বেড়ে তিন গুণ হতে পারে না।

বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে শেয়ারবাজারে কিছুটা মন্দাভাব চলছে। লেনদেনেও গতি কম। এ ধরনের বাজারে কারসাজির জন্য স্বল্প ও মাঝারি মূলধনি কোম্পানির প্রতি কারসাজিকারকদের আগ্রহ থাকে বেশি। কারণ, অল্প কিছু শেয়ার কিনে বা অর্থ বিনিয়োগ করে বাজারে এ ধরনের শেয়ারের দাম বাড়ানো সহজ। সেই সহজ পথটিই বেছে নিয়েছেন কারসাজিকারকেরা। তবে বন্ধ ও দুর্বল মানের কোম্পানির শেয়ারের দাম যাতে অস্বাভাবিক বৃদ্ধি পেতে না পারে সে জন্য এসব কোম্পানির লেনদেনের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার তদারকি বাড়ানো উচিত। অন্যথায় অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ বিনিয়োগকারীদের ঝুঁকি অনেক বেড়ে যাবে।

খুলনা প্রিন্টিং ২০১৪ সালের আগস্টে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এটির পরিশোধিত মূলধন ৭৩ কোটি টাকা, যা ১০ টাকা অভিহিত মূল্যের ৭ কোটি ৩০ লাখ শেয়ারে বিভক্ত। ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারের ৪০ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। আর বাকি ৬০ শতাংশ শেয়ার রয়েছে ব্যক্তিশ্রেণি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর