ফ্যা*সিস্ট হা সি না পা চা র করা টাকা দিয়ে গু জ ব ছড়াচ্ছে: সারজিস আলম
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ফ্যা*সিস্ট হা সি না পা চা র করা টাকা দিয়ে গু জ ব ছড়াচ্ছে: সারজিস আলম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ০৫:২৭:০৮ পূর্বাহ্ন

ফ্যা*সিস্ট হা সি না পা চা র করা টাকা দিয়ে গু জ ব ছড়াচ্ছে: সারজিস আলম

ছবি : সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা পাচার করা টাকা ব্যবহার করে গুজব ছড়ানোর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

শনিবার (২৫ জানুয়ারি) পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট’ প্রোগ্রাম শেষে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষ বিবেকবান হওয়ায় এই গুজব এখন কেবল বিনোদনের খোরাক। গুজবে বিভ্রান্ত না হয়ে নিজেদের স্বপ্ন ও কাজের প্রতি মনোযোগী হতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে নারীরা সামনের সারিতে ছিল এবং আগামীতেও থাকবে। ছেলে-মেয়ে নির্বিশেষে সবাইকে তাদের জায়গা থেকে কাজ করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ গড়তে কাজ করছি।

নিরপেক্ষ নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রসঙ্গেও কথা বলেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক তিনি বলেন, বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই। ড. ইউনূসের নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে। গণতন্ত্রের পথ সুগম করতে আমরা ঐক্যবদ্ধ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর