আজহারীর মাহফিল থেকে ম ল ম পার্টির তিন সদস্য আ ট ক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

আজহারীর মাহফিল থেকে ম ল ম পার্টির তিন সদস্য আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ০৮:২০:৫৭ পূর্বাহ্ন

আজহারীর মাহফিল থেকে ম ল ম পার্টির তিন সদস্য আ ট ক

ছবি : সংগৃহীত


পটুয়াখালীতে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে লাখো মানুষের সমাগমের মধ্যে মলম পার্টির তিন সদস্যকে আটক করেছে জনতা। শনিবার (২৫ জানুয়ারি) রাতে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ এলাকায় সন্দেহজনক আচরণের কারণে উপস্থিত কয়েকজন তাদের আটক করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফিল চলাকালীন ভিড়ের সুযোগ নিয়ে ওই তিন ব্যক্তি মানুষের মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয়রা তাদের সন্দেহ করে ধরে ফেলেন এবং জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করেন।

পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মাহফিলের পাশে আমাদের পুলিশ কন্ট্রোল রুম থেকে ফোন করে জানিয়েছে মলম পার্টির তিনজনকে জনসাধারণ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর