৪৮ ঘণ্টার মধ্যে মালিকদের সঙ্গে বসবে বিসিবি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

বিপিএলে পারিশ্রমিক নিয়ে জ টি লতা

৪৮ ঘণ্টার মধ্যে মালিকদের সঙ্গে বসবে বিসিবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ১১:৪৯:৫০ পূর্বাহ্ন

৪৮ ঘণ্টার মধ্যে মালিকদের সঙ্গে বসবে বিসিবি

ছবি : সংগৃহীত


দর্শক টানতে পারলেও বিপিএল শুরু থেকেই নানা ঝামেলায় জর্জরিত। প্রথম কয়েক বছর প্রধান সমস্যা ছিল, ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ভোগান্তি। মাঠে খেলেও পারিশ্রমিক পেতে জুতার তলা ক্ষয় করতে হয়েছে ক্রিকেটারদের।

সেটা দূর করতে গিয়ে নানান কার্যক্রম হাতে নিয়েছে বিসিবি। কিন্তু কিছুতেই কিছু হয়নি। অবশেষে ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টি নিশ্চিত করার পাশাপাশি বিসিবির নিজস্ব তহবিল থেকে পেমেন্ট দেওয়ার সিদ্ধান্তও হয়। অর্থাৎ কোনো ফ্র্যাঞ্চাইজি নির্দিষ্ট সময় ও চুক্তিমাফিক পেমেন্ট না দিলে বিসিবির অর্থায়নে পেমেন্ট পাবেন ক্রিকেটাররা। তারপর থেকে ধীরে ধীরে এসব নিয়ে সমস্যা কমতে শুরু করে।

এর পাশাপাশি ডাউন পেমেন্টের ব্যবস্থাও চালু করা হয়। অর্থাৎ শুরুর আগে ২৫ শতাংশ পারিশ্রমিক, আসর চলাকালীন ৫০ শতাংশ এবং শেষ হওয়ার পর বাকি ২৫ শতাংশ দেওয়ার কথা বলা হয়। কিন্তু এবার সেই নিয়ম মেনে পেমেন্ট করেনি কয়েকটা দল। এর মধ্যে রাজশাহীর পারিশ্রমিক নিয়ে ক্রিকেটাররা রীতিমতো প্রতিবাদমুখর হয়ে প্র্যাকটিস বয়কটও করেছে। পরে অবশ্য রাজশাহী ফ্র্যাঞ্চাইজিরা পেমেন্ট নিয়ে একটা সুরাহায় বসেন। এসব নিয়ে আজ শনিবারের বোর্ডসভায় ব্যাপক আলোচনা হয়েছে। সভাপর পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং মাহবুব আনাম।

বিসিবি মিটিং শেষে মাহবুব আনাম জানান, বোর্ড কর্তারা বিপিএলের পেমেন্ট নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, তা অবগত। বিপিএলের পেমেন্ট নিয়ে সৃষ্ট জটিলতা ও সমস্যা যে দেশের ক্রিকেটের জন্য একটা কালো দিক তাও স্বীকার করেন তিনি।

মাহবুব আনাম বলেন, ‘বিপিএল নিয়ে কিছু কিছু টিমের প্লেয়ার পেমেন্ট এবং অন্য সমস্যা হচ্ছে। আমরা এটা এড্রেস করবো। বিপিএলে আমাদের বাংলাদেশের নাম জড়িত এবং সম্মান জড়িত। সুতরাং আমরা সিরিয়াসলি এড্রেস করবো।’ পেমেন্ট নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিল কী কী পদক্ষেপ নিতে পারে? তা জানতে চাইলে বিসিবি পরিচালক জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপিএলের মালিকদের সাথে বসবেন তারা।

‘পুরো ব্যাপারটি নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে। সবকিছু খোলামেলা আলাপ করেছি। বিপিএল গভর্নিং কাউন্সিল, মালিকদের নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বসা হবে। দূরত্ব ক্লোজ করবো। চুক্তির অবলিগেশন মিট করা হবে।’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল