শ্রমিক নেতাকে গ্রে প্তা র: ১৬ জেলায় জ্বা লা নি তেল সরবরাহ বন্ধ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

শ্রমিক নেতাকে গ্রে প্তা র: ১৬ জেলায় জ্বা লা নি তেল সরবরাহ বন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৫ ১১:৩৮:০৫ পূর্বাহ্ন

শ্রমিক নেতাকে গ্রে প্তা র:  ১৬ জেলায় জ্বা লা নি তেল সরবরাহ বন্ধ

ফাইল ছবি


খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘট কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। এতে করে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুর থেকে খুলনার খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুন তেল ডিপোর ট্যাংকলরি শ্রমিকরা এ কর্মসূচি শুরু করেন।

জানা গেছে, আলী আজিমের মুক্তির দাবিতে আন্দোলনকারীরা ট্যাংকলরি রাস্তায় রেখে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেন। ফলে বর্তমানে খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে। এতে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

ধর্মঘটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী, পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী, শ্রমিক নেতা মিজানুর রহমান মিজু বক্তব্য করেন। পরে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা দুপুর পৌনে ৩টায় জরুরি বৈঠক বসেন।

বৈঠক শেষে শ্রমিক নেতারা জানান, সাধারণ সম্পাদককে মুক্তি না দিলে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে। প্রসঙ্গত, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে একটি মামলায় রোববার দুপুরে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর