ট্রেন রেখে পালালেন চালক, অ ব রু দ্ধ স্টেশন সুপার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ট্রেন রেখে পালালেন চালক, অ ব রু দ্ধ স্টেশন সুপার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০৩:১৩:৩৭ পূর্বাহ্ন

ট্রেন রেখে পালালেন চালক, অ ব রু দ্ধ স্টেশন সুপার

ফাইল ছবি


ময়মনসিংহে রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে থাকা আন্দোলনকারীদের ভয়ে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি যাত্রীসহই রেখে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় ট্রেন যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে স্টেশন সুপারিনটেনডেন্টকে অবরুদ্ধ করলে প্রায় ৩৫০ জন যাত্রীর টিকিট মূল্য ফেরত দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ভোর রাত থেকে দেশজুড়ে চলছে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি। মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক দেওয়া এবং নিয়োগপত্রের দুই শর্ত প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন তারা। এর মধ্যে মঙ্গলবার সকালে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি প্রায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আসে। এ সময় আন্দোলনকারীদের ভয়ে ট্রেন রেখে পালিয়ে যান চালক।

এ ঘটনায় বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারিনটেনডেন্টকে অবরুদ্ধ করে হট্টগোল শুরু করে। পরে জেলা প্রশাসনের হস্থক্ষেপে প্রায় ৩৫০ জন যাত্রীর টিকিট মূল্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেরত দেয় বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।

তিনি আরও জানান, রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধের মধ্যে সকাল ৮টায় নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসে হাওর এক্সপ্রেস। ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীদের তোপের মুখে পড়ার ভয়ে ট্রেন রেখে পালিয়ে যান চালক। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনের প্রায় পাঁচ শতাধিক যাত্রী।  

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর