‘ডিএনএ ও র*ক্ত পরীক্ষা করে আ.লীগের লোকদের চাকরি দেওয়া হতো’
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

‘ডিএনএ ও র*ক্ত পরীক্ষা করে আ.লীগের লোকদের চাকরি দেওয়া হতো’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৫ ০৮:২০:৫৫ পূর্বাহ্ন

‘ডিএনএ ও র*ক্ত পরীক্ষা করে আ.লীগের লোকদের চাকরি দেওয়া হতো’

ফাইল ছবি


বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, কর্মসংস্থান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় স্বৈরাচার শেখ হাসিনা দলীয়করণ করেছেন। সব জায়গায় তার দলীয় ও পরিবারের লোকদের ঢুকিয়ে রেখে গেছেন। ডিএনএ ও রক্ত পরীক্ষা করে আওয়ামী লীগের লোকদের চাকরি দেওয়া হতো। এজন্যই আমাদের ছাত্র-ছাত্রীরা বৈষম্য বিরোধী আন্দোলনে নেমেছিল।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া জয়নদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক এসব কথা বলেন। 

শামা ওবায়েদ শিক্ষক ও শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, শিক্ষক-শিক্ষিকা যারা এখানে আছেন তারা রাজনীতিকে বাইরে রেখে, দল-মতকে বাইরে রেখে নিজের শিক্ষা প্রতিষ্ঠানকে একটি পবিত্র প্রতিষ্ঠান হিসেবে গণ্য করে শুধু শিক্ষার জন্যে কাজ করার চেষ্টা করবেন। শিক্ষা প্রতিষ্ঠানে কখনও রাজনীতি ঢোকাবেন না।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়তে হবে। আর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের ভাই-বোনদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি শিক্ষিত করতে হয়, তাহলে দলমতের ঊর্ধ্বে থেকে ছেলে-মেয়েদেরকে ভালো শিক্ষা দিতে হবে।

শামা ওবায়েদ আরও বলেন, আমরা ৩১ দফা দিয়েছি। আমি এই স্কুলের শিক্ষকদের অনুরোধ করবো আপনারা ৩১ দফা পড়বেন। ছেলে-মেয়েদেরকে আমাদের ইয়াং জেনারেশনকে বলবেন। শিক্ষকরা রাজনাতিতে জড়িয়ে পড়লে যেমন শিক্ষার ক্ষতি হবে, তেমনি সমাজেরও ক্ষতি হবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার এটা ভাবতে কষ্ট হয় আমার ছেলে-মেয়েরা যে বই পড়ে সেই বই তৈরি হয় অন্য দেশে। কেন বাংলাদেশে আমাদের কি লোকজন নেই? আমরা কি স্বাবলম্বী না? আমরা অবশ্যই আমাদের পাঠ্যবই তৈরি করতে পারি। যেহেতু নতজানু ফ্যাসিবাদী একটি সরকার ক্ষমতায় ছিল। তারা এ দেশের ছেলে-মেয়েদেরকে কখনও মাথা তুলে দাঁড়াতে দেবে না, দেয় নাই, তাই এ ব্যবস্থা করে রেখেছিল। শিক্ষাখাতে তারা বরাদ্দ দিয়েছিল অপ্রতুল।

তিনি আরও বলেন, গত ১৫ বছর দেশে একটি স্বৈরাচারি সরকার ক্ষমতায় ছিল। তারা শিক্ষা ব্যবস্থাকে ধংস করে দিয়ে গেছে। লাস্ট শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। আর হাসিনার নির্দেশে সেই আন্দোলনে নামা বহু ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়।

শামা ওবায়েদ বলেন, সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, ডাক্তার ও রাজনীতিবিদসহ সবাইকে হাসিনার রোষানলে পড়তে হয়েছে। কেউ মুখ খুলতে পারে নাই। কথা বললে খুন, গুম ও নির্যাতন করা হয়েছে।

শামা ওবায়েদ বলেন, আমরা অবশ্যই নির্বাচন চাই। নির্বাচন ছাড়া, একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত দল ছাড়া বাংলাদেশে একটি গুনগত উন্নয়ন সম্ভব নয়।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতার ছেলে নুরুল ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুর রহমান, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর