আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৫ ১০:১০:৪২ পূর্বাহ্ন

আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

ছবি : সংগৃহীত


গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বৃহস্পতিবার বাদ মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহীম দেওলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের অর্থাৎ মাওলানা জুবায়েরের অনুসারী তাবলিগের সাথীরা এবারের ইজতেমার প্রথম পর্বের আয়োজক হিসেবে আছেন।

এর আগে, বুধবার বিকালে বিশ্ব ইজতেমার ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব মুরব্বিদের পরামর্শ সভায় প্রতিদিনের বয়ান ও বিভিন্ন আমলের সিদ্ধান্ত হয়। পরামর্শ অনুসারে শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টায় তালিমের মোজাকারা করবেন ভারতের মাওলানা জামাল।

বাদ জুমা বয়ান করবেন জর্ডানের মাওলানা ওমর খতিব। বাদ আছর বয়ান করবেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের। শুক্রবার বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা খোরশিদ। বাদ জোহর ভারতের মাওলানা ইসমাঈল গুধরা ও বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এদিন বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা বয়ান করবেন।

রোববার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমানের হেদায়াতি বয়ানের মধ্য দিয়ে শুরু হবে শেষ দিনের কার্যক্রম। এরপর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা কিছু সময় দোয়ার আদব ও বিশেষ দিক নির্দেশনা দেবেন। সবশেষ বাংলাদেশের মাওলানা জুবায়ের ইজতেমার প্রথমপর্বের আখেরি মুনাজাত পরিচালনা করবেন।

এর মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার জুবায়েরপন্থিদের প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে এবারই প্রথম তিন পর্বে হবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি। ওই পর্বও শুরায়ি নেজাম বা জুবায়েরপন্থিদের।

তৃতীয় পর্বে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করবেন সাদপন্থীরা। প্রতিটি পর্বেই আলাদা মোনাজাত হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর