দেয়ালে দেয়ালে লেখা ‘শে*খ হা*সিনাতেই আস্থা’
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

দেয়ালে দেয়ালে লেখা ‘শে*খ হা*সিনাতেই আস্থা’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৫ ০২:৩৯:০৩ পূর্বাহ্ন

দেয়ালে দেয়ালে লেখা ‘শে*খ হা*সিনাতেই আস্থা’

ছবি সংগৃহীত


মাদারীপুরে ছাত্রলীগের কর্মীরা দেয়ালে গ্রাফিতি করেছেন। শেখ হাসিনার ছবির নিচে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লিখে সদর উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি দেয়ালে গ্রাফিতি করেছেন ছাত্রলীগের কর্মীরা। গ্রাফিতির শেষে লেখা মাদারীপুর জেলা ছাত্রলীগ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে করা এসব গ্রাফিতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। জেলাজুড়েও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেক পলাতক ছাত্রলীগ নেতাও এ ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ খুব শিগগিরি ফিরছে বলে স্ট্যাটাস দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একাধিক কর্মী ফোনে জানান, বর্তমান সরকার তাদের কোনো কার্যক্রম প্রকাশ্যে করতে দিচ্ছে না। তাই ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের অবস্থান জানান দিতে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল, পাঁচখোলা ও খোয়াজপুরসহ কয়েকটি এলাকার দেয়ালে এ ধরনের গ্রাফিতি করেন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে মাঠে নেমে প্রচারপত্র বিলিসহ নানা কর্মসূচি পালনের ডাক দেন তারা।

ফেসবুকে ছড়িয়ে পড়া এক মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পড়ে একজন ছাত্রলীগ কর্মী স্প্রে দিয়ে দেয়ালে লাল ও সবুজ রঙের গ্রাফিতি করছেন। অনেক দেয়ালে ও রাস্তায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লিখতে দেখা যায়।

এদিকে এর তীব্র সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরাও ভয়ে পালিয়ে গেছে। পারলে তারা সাহস দেখিয়ে রাজপথে নেমে লড়াই করুক।

মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আশিকুল তামিম বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকদিন ধরেই ফেসবুকে হুংকার দিচ্ছে। তাদের পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুঁজছে। রাজপথে তারা সাহস নিয়ে নামলে তখন বোঝা যাবে কাদের অবস্থান কোথায়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর