বা স চা পা য় অটোরিকশা দু ম ড়ে-মু চ*ড়ে নি হ ত ২
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

বা স চা পা য় অটোরিকশা দু ম ড়ে-মু চ*ড়ে নি হ ত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৫ ০৮:৩৬:৪৩ পূর্বাহ্ন

বা স চা পা য় অটোরিকশা দু ম ড়ে-মু চ*ড়ে নি হ ত ২

ছবি : সংগৃহীত


রাজশাহীতে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কসবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—গোদাগাড়ী উপজেলার ফরাদপুর এলাকার তকিবুলের ছেলে মো. ইব্রাহিম (২৭), গোদাগাড়ীর মাটিকাটা এলাকার রহিম মুন্সির ছেলে মো. মারুফ (২৫)।

নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস রাজশাহীতে আসছিল। আর কাশিয়াডাঙ্গার দিক থেকে যাত্রীবাহী অটোরিকশাটি চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে কসবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন সাতজন।

পরে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সেখানে থানা পুলিশ কাজ করছে। 

এ বিষয়ে দামকুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, নিহতের কথা শুনেছি। তবে আহত ও নিহতদের মরদেহ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। আহত-নিহতদের পরিচয় হাসপাতাল থেকে জানতে হবে। সড়কে যানজট এড়াতে পুলিশ কাজ করছে এ বিষয়ে মামলা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর