স্বজনের দাফন শেষে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূর মৃ ত্যু
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

স্বজনের দাফন শেষে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ১২:৩১:৩৮ অপরাহ্ন

স্বজনের দাফন শেষে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূর মৃ ত্যু

ফাইল ছবি


বগুড়ায় আত্মীয়ের দাফন শেষে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় টিএমএস সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রেহেনা বেগম (৩০)। তিনি বগুড়া সদরের দশটিকা দক্ষিণপাড়া এলাকার সবুজ সরকারের স্ত্রী। দুর্ঘটনায় সবুজ সরকারও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় সবুজ সরকার তার স্ত্রী রেহেনা বেগমকে নিয়ে মোটরসাইকেলযোগে শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় এক আত্মীয়ের জানাজা ও দাফনে গিয়েছিলেন। দাফন শেষে বাড়ি ফেরার পথে সবুজ সরকার টিএমএসএস পাম্প থেকে মোটরসাইকেলের তেল নেওয়ার পর রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেহেনা বেগম মারা যান, গুরুতর আহত হন সবুজ সরকার। পরে ট্রাকচালক ও ট্রাকটি আটক করা হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত সবুজ সরকার ওই হাসপাতালেই চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর