ঘুম থেকে ডেকে নিয়ে স্বেচ্ছা*সেবক দল নেতাকে গু লি করে হ ত্যা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

ঘুম থেকে ডেকে নিয়ে স্বেচ্ছা*সেবক দল নেতাকে গু লি করে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৫ ১০:৩৬:৩৭ পূর্বাহ্ন

ঘুম থেকে ডেকে নিয়ে স্বেচ্ছা*সেবক দল নেতাকে গু লি করে হ ত্যা

ছবি : সংগৃহীত


নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইনকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লার পূর্ব লালপুর এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত মামুন হোসাইন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ফতুল্লার পূর্ব লালপুর এলাকার মৃত সমন আলী ব্যাপারীর ছেলে।

নিহত মামুনের বড় ভাই আমজাদ জানান, মামুন বাসায় ঘুমিয়ে ছিল। তাকে কে বা কারা বাসা থেকে ডেকে রেললাইন সংলগ্ন মামুনের মালিকানাধীন মা-বাবার দোয়া নামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে যায়। সেখানেই মামুনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

গুলির শব্দ শুনে ছুটে গিয়ে মামুনের নিথর দেহ দেখতে পান আমজাদ।

পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় খানপুর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা মামুনকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল মিয়া জানান, নিহত মামুন হোসাইনের ইট, বালু, সিমেন্টের ব্যবসা রয়েছে। প্রতি রাতে লোড-আনলোডের সময় তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়, ওই সময়ই তাকে গুলি করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর