গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে বি ক্ষো ভে হাসনাত-সারজিস
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে বি ক্ষো ভে হাসনাত-সারজিস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৫ ০৬:০৬:৩৬ পূর্বাহ্ন

গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে বি ক্ষো ভে হাসনাত-সারজিস

ছবি : সংগৃহীত


গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে শহরের রাজবাড়ী সড়কে পৌঁছান এই দুই কেন্দ্রীয় নেতা। তারা সড়ক আটকে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে সংহতি জানান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।

সংগঠনটির নেতা-কর্মীদের ভাষ্য, শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় পলাতক আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও লুটপাটের খবর পেয়ে ছাত্ররা বন্ধ করতে গেলে তাদের ওপর হামলা হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আলী নাসের খানসহ স্থানীয় ছাত্রনেতারা।

দুপুর ১টার দিকে সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনে গিয়ে অবস্থান নেন। পরে কেন্দ্রীয় দুই নেতা তাদের সঙ্গে যোগ দেন।

সেখানে সারজিস আলম শুরু হতে যাওয়া অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে বলেন, ‘এই বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের বের করতে হবে। এই অপারেশন দুয়েক দিনের গ্রেপ্তার অভিযানের মতো হলে চলবে না। আমরা আগামী কিছুদিনের মধ্যে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গার গর্ত থেকে বের হয়ে রাজপথে যে সন্ত্রাসীরা মাঝেমধ্যে উঁকি দিচ্ছে, তাদের সবাইকে জেলখানার ভেতর দেখতে চাই।’

সারজিস আরও বলেন, ‘বাংলাদেশের কোথাও আমার কোনো সহযোদ্ধার গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ নতুন করে আবার জেগে উঠবে। আমরা প্রয়োজনে যেমন ঢাকায় নামতে পারি, গাজীপুরে আসতে পারি আমরা প্রয়োজনে সারা দেশে ছড়িয়ে যেতে পারি। আমরা অভ্যুত্থানে দেখিয়েছি এ দেশের ছাত্র-জনতা সঠিক রাস্তা বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধরেছে।’

এই কেন্দ্রীয় সমন্বয়কের বক্তব্য, ‘আমরা আজকে এখানে অবস্থান করব। প্রশাসনের কাজ দেখব। যতক্ষণ পর্যন্ত না আমাদের এ দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে, ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হবে রাজপথে।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর