ঢাকা-সিলেট মহাসড়ক অ*বরোধ করেছেন শিক্ষার্থীরা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়ক অ*বরোধ করেছেন শিক্ষার্থীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৫ ০২:৪৭:০৭ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়ক অ*বরোধ করেছেন শিক্ষার্থীরা

ছবি সংগৃহীত


নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। তাত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের অধীনে নেওয়াসহ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে কলেজের কার্যক্রম বন্ধ ও শিক্ষার্থীদের অন্য জায়গায় শিক্ষাদানের সিদ্ধান্তের প্রতিবাদে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন।

এতে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের উভয় পাশে প্রায় ৫/৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে তারা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে মহাসড়কের সাহেপ্রতাব মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেন।

এসময় শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধীনে নিয়ে পাঠদান দাবি জানিয়ে আসছেন তারা। সরকার সেটিকে আমলে না নিয়ে বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিরিয়ারিং কলেজের কার্যক্রমকে বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালীহাতি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরের পরিকল্পনা করেছে। যা শিক্ষার্থীদের জন্য অপমানজনক। সেই সঙ্গে বন্ধ হয়ে যাবে এই কলেজটি। যা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নিবে না। এই সিদ্ধান্ত বাতিল করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে পরিবর্তন করে বস্ত্র অধিদপ্তরের অধিভুক্ত করে পরিচালনা করতে হবে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বে না বলে জানিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) বিক্ষোভ চলছে। ঘটনাস্থলে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কলিমউল্লাহ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

এর আগে গত ৬ জানুয়ারি তারা নিজেদের ক্যাম্পাসে তাঁত বোর্ডের চেয়ারম্যানসহ ১৫ কর্মকর্তাকে ৯ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখেন। পরে দাবি পূরণের আশ্বাসে কাগজে স্বাক্ষর দিয়ে তারা মুক্তি পান। কর্মকর্তাদের স্বাক্ষর করা কাগজে বলা হয়েছিল, ‘১৩ জানুয়ারির মধ্যে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের দাবির বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং স্টেকহোল্ডারদের নিয়ে জরুরি সভা আয়োজনের ব্যবস্থা করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর