‘পরিকল্পিত অ গ্নি কা ণ্ডে’ প্রাণে বাঁচলো কাফির পরিবার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

‘পরিকল্পিত অ গ্নি কা ণ্ডে’ প্রাণে বাঁচলো কাফির পরিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০২/২০২৫ ০৩:৪৮:২২ পূর্বাহ্ন

‘পরিকল্পিত অ গ্নি কা ণ্ডে’ প্রাণে বাঁচলো কাফির পরিবার

ফাইল ছবি


পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তার মা-বাবাসহ পরিবারের ছয় সদস্য ঘরের ভেতরেই আটকা পড়েছিলেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যা ‘পরিকল্পিত’ বলে অভিযোগ করেছেন কাফি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে কাফির বাড়িতে হঠাৎ আগুন লাগে। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। বাড়ির দরজা বাইরে থেকে আটকানো থাকায় সবাই ঘরের ভেতরেই আটকা প

অগ্নিকাণ্ডের সময় ঘরে অবস্থান করছিলেন কাফির বাবা এবিএম হাবিবুর রহমান (৫৯), মা হাসিনা বেগম (৫৪), বড় ভাই নুরুল্লাহ আল মামুন (৩১), ভাইয়ের স্ত্রী আনিছা আক্তার (২৫), ভাইয়ের ছেলে নুরুল হুদা আলভি (৪) এবং মাত্র দুই মাস বয়সী নবজাতক উম্মে হানি। কাফির বাবা ধোঁয়া দেখে প্রথমে আগুনের বিষয়টি বুঝতে পারেন। পরে ঘরের দরজা ভেঙে কোনোরকমে বাইরে এসে প্রাণে রক্ষা পান।

নুরুজ্জামান কাফির বাবা এবিএম হাবিবুর রহমান বলেন, আমাদের পুড়িয়ে মারার জন্যই এভাবে দরজা আটকে বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা কোনোরকমে দরজা ভেঙে বের হতে পেরেছি, কিন্তু ঘরের সবকিছু পুড়ে গেছে। আমাদের সব শেষ হয়ে গেছে।

কাফির বড় ভাই নুরুল্লাহ আল মামুন বলেন, আমার ছোট ছোট দুটি বাচ্চা, একজনের বয়স মাত্র দুই মাস। আমরা অল্পের জন্য প্রাণে বেঁচেছি। আল্লাহ আমাদের রক্ষা করেছেন।

কাফির প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান বলেন, এটি পরিকল্পিত হামলা। জানালার বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল। ফলে ঘরের কেউ সহজে বের হতে পারেননি। শেষ মুহূর্তে দরজা ভেঙে সবাই বের হতে বাধ্য হন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর