ধেয়ে আসছে ঘূ র্ণি ঝ ড় জেলিয়া
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

বিপজ্জনক পরিস্থিতির মুখে অস্ট্রেলিয়া

ধেয়ে আসছে ঘূ র্ণি ঝ ড় জেলিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ০৬:১১:৩৪ পূর্বাহ্ন

ধেয়ে আসছে ঘূ র্ণি ঝ ড় জেলিয়া

ফাইল ছবি


পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে তীব্রতর হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'জেলিয়া'। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বা আগামীকাল শুক্রবার সকালে এটি আঘাত হানতে পারে। ইতোমধ্যে শহরে সতর্কতা জারি করা হয়েছে। খবর আল জাজিরার।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস সতর্ক করে দিয়ে বলেছে, পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারা উপকূলীয় অঞ্চলে ক্যাটাগরি-৫ মাত্রার ক্রান্তীয় ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, 'জেলিয়া' ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং শুক্রবার গভীর রাতে এই অঞ্চলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি সম্ভবত বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক রপ্তানি কেন্দ্র পোর্ট হেডল্যান্ডের কাছে আছড়ে পড়বে। তাই বন্দরটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগের প্রধান ড্যারেন ক্লেম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রান্তীয় ঘূর্ণিঝড় জেলিয়ার প্রভাবে মানবজীবন ও সম্পত্তি ধ্বংসের হুমকি রয়েছে। আমি জনগণকে পিলবারা অঞ্চলের জরুরি পরিষেবাগুলোর নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।

ক্লেম আরও বলেছেন, ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষতির দিক থেকে বিশেষ ঝুঁকিতে রয়েছে পোর্ট হেডল্যান্ড। এর ভবনগুলো বেশ পুরনো। পশ্চিম অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিসের ব্যবস্থাপক জেমস অ্যাশলে বলেন, '৫ নম্বর' ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ২৮০ কিলোমিটার।

ইতোমধ্যে এই অঞ্চলে ৮০ থেকে ১০০ মি.মি. বেগে বাতাস এবং ৩.১ থেকে ৩.৯ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং নদী ভেঙে বন্যার সৃষ্টি হতে পারে। ফলে কর্তৃপক্ষ পিলবারা উপকূলের বাসিন্দাদের নিয়ে বেশ চিন্তিত।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস সতর্ক করেছে, ঘূর্ণিঝড় জীবন ও ঘরবাড়িরের জন্য সম্ভাব্য হুমকি তৈরি করেছে। তারা মানুষকে আশ্রয় নেওয়ার, বিশেষ করে যারা অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ বাড়িতে বাস করেন তাদের নিকটতম কেন্দ্রে যাওয়ার আহ্বান জানায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর