অনুশীলন চলাকালীন ঘাড়ে রড ভেঙে কিশোরীর মৃ ত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

অনুশীলন চলাকালীন ঘাড়ে রড ভেঙে কিশোরীর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ১২:০৯:৩৯ অপরাহ্ন

অনুশীলন চলাকালীন ঘাড়ে রড ভেঙে  কিশোরীর মৃ ত্যু

ছবি : সংগৃহীত


অনুশীলনের সময় ২৭০ কেজির রড ঘাড়ে পড়ল। আর তাতেই ভারতের ১৭ বছর বয়সী ভারোত্তোলক যষ্টিকা আচার্যের মৃত্যু হল। রাজস্থানের এই কিশোরী পাওয়ারলিফ্টার জুনিয়র জাতীয় গেমসে স্বর্ণ জিতেছিলেন।

গত মঙ্গলবার জিমে অনুশীলন করছিলেন যষ্টিকা। সে সময়ে ২৭০ কেজির রড তার ঘাড়ে এসে পড়ে। তার ঘাড় ভেঙে যায়। সঙ্গে সঙ্গে তাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজস্থানের বিকানেরের নয়া শহরের এসএইচও বিক্রম তিওয়ারি যষ্টিকার মৃত্যুর খবর জানান। তিনি বলেন, জিমে যখন অনুশীলন করছিলেন যষ্টিকা, তখন সঙ্গে ছিলেন তার ট্রেনার। ওই ট্রেনারও আহত হন। তবে তার সামান্য চোট লেগেছে। যষ্টিকার পরিবারের পক্ষ থেকে এই নিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল