আও*য়ামী লীগ নেতার বাড়িতে আ গু ন, ভয়ে স্ত্রীর মৃ ত্যু
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

আও*য়ামী লীগ নেতার বাড়িতে আ গু ন, ভয়ে স্ত্রীর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৫ ০৯:৪০:২৯ পূর্বাহ্ন

আও*য়ামী লীগ নেতার বাড়িতে আ গু ন, ভয়ে স্ত্রীর মৃ ত্যু

ছবি : সংগৃহীত


কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহানের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কে স্ট্রোক করে মারা গেছেন ওই আওয়ামী লীগ নেতার স্ত্রী আকলিমা বেগম (৭০)।গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

ওই নেতার পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাদের বাড়িতে আগুন দিয়েছে। তবে পুলিশ বলছে অন্য কথা।পুলিশ ও এলাকাবাসী বলছে,গত বুধবার রাতে মো. শাহজাহানের স্ত্রী বাড়ির পাশে নিজেদের পোল্ট্রি ফার্ম দেখতে যান। ওই সময় তাদের বসতঘরের পেছনের কক্ষের এসি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের বিকট শব্দ ও আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যান আকলিমা বেগম।

পরে রাতেই তাকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আওয়ামী লীগ নেতার ভাই অ্যাডভোকেট আরকান মিয়া জানান, তাদের বাড়িতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। সেই ভয়ে তার ভাবি স্ট্রোক করে মারা গেছেন।

এর আগেও ৫ আগস্টের পর এ আওয়ামী লীগ নেতার বাড়িতে এক দফা আগুন দেওয়া হয়। একাধিক মামলা থাকায় বর্তমানে পলাতক তিনি।

বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, আগুন খুব একটা ছড়ায়নি। এসি বিস্ফোরণের পর প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলে। তবে বসতঘরের ফলস সিলিং ধসে পড়েছে ও একটি আলমিরা এবং সোফার একাংশের ক্ষতি হয়েছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, এখনই আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে, কীভাবে আগুন লেগেছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত আগুনের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান বাজিতপুর থানার ওসি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর