কা রা গা রে মৃ*ত ভা র তী য় নাগরিকের ম র দে হ ফেরত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

কা রা গা রে মৃ*ত ভা র তী য় নাগরিকের ম র দে হ ফেরত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ১২:০২:৪১ অপরাহ্ন

কা রা গা রে মৃ*ত ভা র তী য় নাগরিকের ম র দে হ ফেরত

ছবি : সংগৃহীত


অসুস্থতাজনিত কারণে বাংলাদেশের কারাগারে মৃত এক ভারতীয় নাগরিকের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। শুক্রবার (১৪ মার্চ) বেলা ৩টার দিকে বিজিবি-বিএসএফসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে মৃত ওই ব্যক্তির নাম বিজলি কুমার রায়। তিনি ভারতের বিহার রাজ্যের মুজাফ্ফরপুরের মৃত টুনা রায়ের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় নাগরিক বিজলি কুমার রায়ের মরদেহ হস্তান্তর করা হয়েছে ভারতীয় কর্তৃপক্ষের কাছে।

রাজশাহী কারাগারের জেলার মো. আমান উল্লাহ বলেন, চাঁপাইনবাবগঞ্জ কারাগারে অসুস্থবোধ করলে ১৩ জানুয়ারি বিজলিকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়। এরপর তার চিকিৎসার জন্য পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে। ১৫ জানুয়ারি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ছাড়া মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবু সাইদ, ১১৯-বিএসএফ কোম্পানির পরিদর্শক সন্তোষ কুমার, রাজশাহী পুলিশ লাইনের পরিদর্শক মোফিজুল ইসলাম, ভারতের মালদা জেলার মাহাদিপুর থানার এসআই অলক ভৌমিকসহ প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২০২১ সালের ২৬ জুন শরীয়তপুরে আটক হয়েছিলেন বিজলি কুমার রায়। ওই মামলায় রায় হওয়ার পর শরীয়তপুর থেকে তাকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর