৯০ দিনের মধ্যেই ধ র্ষ ণে র বিচার হতে হবে:জা মা য়া ত আমির
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

৯০ দিনের মধ্যেই ধ র্ষ ণে র বিচার হতে হবে:জা মা য়া ত আমির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ০৩:২৩:০৫ পূর্বাহ্ন

৯০ দিনের মধ্যেই ধ র্ষ ণে র বিচার হতে হবে:জা মা য়া ত আমির

ছবি : সংগৃহীত


মাগুরার ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় বিচার ৯০ দিনের মধ্যে হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন,‘আমরা এ ঘটনার বিচারকার্য এবং রায় দ্রুত দেখতে চাই। এতে এই পরিবার ও বাংলাদেশের মানুষ খুশি হবে।’

আজ শনিবার সকালে আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে হেলিকপ্টারে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামেন জামায়াতের আমির। সেখান থেকে সোনাইকুন্ডী গোরস্থানে গিয়ে আছিয়ার কবর জিয়ারত করেন।

এরপর সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার আয়োজনে শিশু আছিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের সভাপতিত্ব করেন।জামায়াতের আমির বলেন, ‘আছিয়ার এই ঘটনায় বাংলাদেশ আজ লজ্জিত। আজকে অপসাংস্কৃতির কারণে আছিয়া এরূপ হত্যাকাণ্ডের শিকার। যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো তাহলে এ ধরনের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা যেত।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘৯০ দিনের মধ্যে বিচার কার্য সমাধান করে রায় কার্যকর করতে হবে। এ ছাড়া এ রকম নরপশুদের সামাজিকভাবে বয়কট করতে হবে।’

পরে আছিয়ার বাড়িতে তার মায়ের সঙ্গে দেখা করতে যান জামায়াতের আমির। কিন্তু সেখানে তিনি আছিয়ার মায়ের দেখা পাননি। তাকে জানানো হয় শারীরিক অসুস্থতার জন্য আছিয়ার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পরিবারের অন্যদের সঙ্গে কথা বলে চলে আসেন তিনি।

 এর আগে প্রথমে মাগুরার শ্রীপুরের সোনাইকুন্ডী জামিয়া উমর বিন খাত্তাব (রা) কবরস্থানে গিয়ে সেখানে আছিয়ার কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর