এসএসসির পর এবার দাখিলের সূচিতে পরিবর্তন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

এসএসসির পর এবার দাখিলের সূচিতে পরিবর্তন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ০৫:১৭:৫৬ পূর্বাহ্ন

এসএসসির পর এবার দাখিলের সূচিতে পরিবর্তন

ছবি : সংগৃহীত


এসএসসির সূচি পরিবর্তনের পর এবার দাখিল পরীক্ষার সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডের সঙ্গে মিল রেখে ১৩ এপ্রিলের দাখিল পরীক্ষা পিছিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। রোববার (১৬ মার্চ) মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে এই সংশোধিত সূচি প্রকাশ করা হয়।

সংশোধিত সূচিতে বলা হয়েছে, দাখিলের আগামী ১৩ এপ্রিলের আরবি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এক মাস বাদে, আগামী ১৩ মে।

মূলত, বৈসাবির কারণে দুটি পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছিল পাহাড়ি ছাত্র পরিষদ। এরপর গত ১৯ ফেব্রুয়ারি এসএসসির সংশোধিত সূচি প্রকাশ করে সাধারণ শিক্ষা বোর্ড। তাতে ১৩ এপ্রিলের এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পিছিয়ে ১৩ মে দিন ঠিক করা হয়।

পাহাড়ের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ উদযাপনে ১৩ ও ১৫ এপ্রিলের এসএসসি পরীক্ষা পেছানোর দাবি ডিসেম্বর থেকে জানিয়ে আসছিল চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

চাকমাদের ‘বৈসু’, মারমাদের ‘সাংগ্রাই’ এবং ত্রিপুরাদের ‘বিহু’- তিন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসবের আদ্যক্ষর থেকে ‘বৈসাবি’ নামকরণ হয়েছে। প্রতিবছর ১২ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় রীতি-নীতি মেনে পাহাড়িরা এ উৎসব উদযাপন করেন।

আগামী ১০ এপ্রিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে দাখিল পরীক্ষাও। প্রথমদিন অনুষ্ঠিত হবে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা।

উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় বসছেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। তাদের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেবেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী।

আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন দাখিল পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর